২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন সোহেল-টুকুসহ ৮ নেতা

হরতালের মামলায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আট নেতাকে ৬ মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আট নেতাকে ৬ মাসের জামিন দিয়েছে হাই কোর্ট। সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দীকী এবং আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ জামিনের এই আদেশ দেয়। জামিন পাওয়া আটজন হলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আব্দুল মতিন, শ্রমিক দলের বাদল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। জামিন পাওয়া নেতাদের আরেক আইনজীবী সাগির আহমেদ লিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২১ এপ্রিল হরতালের আগের দিন রাজধানীর খিলগাঁওয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এক চালক মারা যায়। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় গত ১৫ জুন এই আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগেও তাদের জামিন চাওয়া হলে গত ২৮ জুন বিচারিক আদালত তা নাকচ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫১৪ ঘ.