২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

গোলাম আজমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে জামায়াত-শিবিরের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটকও করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

সিলেট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আজমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে জামায়াত-শিবিরের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটকও করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মুকসিদ আক্তার (৪০), উপজেলা ছাত্র শিবির পূর্ব শাখার সভাপতি জহির উদ্দিন (৩০), দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান (৩১), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক আমজাদ হোসেন (৩৩) ও বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা ছাত্র শিবিরকর্মী জুয়েল আহমদ (২১)। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজদ বলেন, মাগরিবের নামাজের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি ও গোলাম আযমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে উপজেলা জামায়াতের ব্যানারে স্থানীয় থানা মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা এবং পাঁচ জনকে আটক করে। আটকদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওসি। একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামিন আবেদন খারিজ করে বুধবার জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ