২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের আগে নেতাদের নিয়ে বসছেন খালেদা

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা করতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা করতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৈঠকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হবে।” বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বসবেন রাষ্ট্রপতি। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। বিএনপি এরই মধ্যে বলেছে, তারা সংলাপে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারো রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ফয়সালা না করে কেবল নির্বাচন কমিশন পুনর্গঠন করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৫৫ ঘ.