২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় হাজার গাড়ি নিয়ে চট্টগ্রাম যাবেন খালেদা

ঢাকা থেকে ৪ হাজার গাড়ি নিয়ে শুরু হলেও চট্টগ্রাম পৌঁছনোর আগে রোড মার্চে যোগ দেবে আরো ২ হাজার গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অভিমুখে খালেদা জিয়ার রোড মার্চ শুরু হবে চার হাজার গাড়ি নিয়ে, পথে যোগ হবে আরো দুই হাজার গাড়ি। রোড মার্চ শুরুর আগের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। রোড মার্চের প্রস্তুতি জানাতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে অভিযোগ করা হয়, বিভিন্ন স্থানে রোড মার্চের প্রচারে বাধা দিচ্ছে সরকার সমর্থকরা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিরোধীদলীয় নেতা এই রোড মার্চ করছেন। সোমবার চট্টগ্রামে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। এর আগে সিলেট, খুলনা ও রাজশাহী অঞ্চলে রোড মার্চ করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ১০টায় নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে রোড মার্চ শুরু হবে। প্রথম দিন কুমিল্লার চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে, চান্দিনার মানিকচরের নুর মসজিদ মাঠে এবং কুমিল্লা শহরের পাশে পদুয়ার বাজারে মোট তিনটি পথসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন। পরদিন চট্টগ্রাম পৌঁছার আগে বিকালে ফেনী পাইলট হাইস্কুল মাঠে খালেদা জনসভা করবেন। রিজভী বলেন, “এ যাবতকালে সর্ববৃহৎ রোড মার্চ হবে এটি। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ব্যাপক মানুষের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করছি। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গড়ে উঠবে।” চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়ার কথা রয়েছে খালেদার। রিজভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় রোড মার্চের প্রচার চালাতে গিয়ে বাধা পেয়েছে বিএনপি নেতা-কর্মীরা। নোয়াখালীর সেনবাগের পদিয়া ইউনিয়নে শুক্রবার মিছিলে আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিএনপির ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। রুহুল কবির রিজভী জানান, খালেদার রোড মার্চের দুই দিনের কর্মসূচি ইন্টারনেটে সরাসরি প্রচার হিেবি। .িনহঢ়ষরাব.পড়স- এই ঠিকানায় তা দেখা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৪৪ ঘ.