২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার বৈঠকে বসবে আ. লীগের কেন্দ্রীয় নেতারা

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। এটি হবে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। এটি হবে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাল ৪টায় এ বৈঠক হবে। আওয়ামী লীগের নেতারা জানান, সংবিধান সংশোধন, ৭ জুন ছয় দফা দিবস ও ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নির্ধারণ বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে। সংবিধান সংশোধন নিয়ে বিএনপির হরতালের একদিন আগে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, উচ্চ আদালতের রায় উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা সম্ভব নয়। তবে বিরোধী দল এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, তত্ত্বাবধায়কের অধীনে না হলে আগামী নির্বাচনে যাবে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২৫ ঘ.