২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ভোট কেন্দ্রে প্রবেশে বাধা, একজনের কারাদণ্ড

পাবনার বেড়া উপজেলায় মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে একটি ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

পাবনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে একটি ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজিবুল হক (৩২) নামের ওই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকজন ভোটারকে প্রবেশে বাধা দেন রাজিবুল হক। এসময় পুলিশ তাকে আটক করে। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন স্বাক্ষ্য প্রমাণ শেষে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাজিব বেড়া পৌর এলাকার আব্দুর রউফ খার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৯ ঘ.