ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া 'ব্যক্তিগত' সংকট থেকে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছেন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, জনগণ এটা মেনে নেবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, "বিদেশ সফর করে কোনো লাভ হবে না। নিজের ব্যক্তিগত সংকট নিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না।"
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য সফর করেন।
অতীতে অনেকবার সংকট তৈরি হলেও আওয়ামী লীগ কখনো মধ্যবর্তী নির্বাচন দাবি করেনি উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "মধ্যবর্তী নির্বাচনের দাবি আমাদের রাজনীতিতে নতুন সংস্কৃতি। এটা অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য ও হাস্যকর আবদার।"
এই দাবি সরিয়ে রেখে সংসদে এসে সরকারের কাজের ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানান সুরঞ্জিত।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, "আপনাদের পরামর্শ জাতিকে পথ দেখাতে পারে। তবে মধ্যবর্তী নির্বাচন নয়, যথা সময়েই জাতীয় নির্বাচন হবে।"
তবে সংসদে বিরোধী দলের অনুপস্থিতি কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেছেন আইন, সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তার ভাষায়, সংসদে সরকার ও বিরোধী দল- দুটো ভূমিকাই পালন করছে আওয়ামী লীগ।
বিএনপির মধ্যেই সংকট চলছে মন্তব্য করে তিনি বলেন, সংসদে যোগ দেওয়া নিয়ে বিএনপির তিন নেতা তিন ধরনের কথা বলছেন। এটা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
বিচারপতি খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলে বিএনপি কেন মেনে নেবে না- তা স্পষ্ট করারও আহ্বান জানান সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত।
পুঁজিবাজার ধ্বসের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া উচিত হবে না মন্তব্য করে তিনি বলেন, গুটি কয়েক নেতার জন্য আওয়ামী লীগ দোষী হতে পারে না।
"দরবেশ, ইমাম, মুয়াজ্জিন-এরা কারা তাদের জাতির সামনে আনতে হবে। কয়েকজন মিলে দলের বদনাম করবে, আর আমরা বসে আঙুল চুষব এটা হয় না। এসব লুণ্ঠণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
র্যাব নিয়ে সা
bdnews24