২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বাহী কমিটিতে নতুন সদস্য

সাংসদ লায়ন হারুন অর রশীদকে প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুকে কুটির শিল্প বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ লায়ন হারুন অর রশীদকে প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুকে কুটির শিল্প বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার রাতে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ বুধবার দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এই মনোনয়ন দেন। তিনি জানান, সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর মারা যাওয়ায় ওই পদে হারুন অর রশীদকে মনোনয়ন দেওয়া হয়েছে। হারুন আগে দলের কুটির শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৩৮৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০৯ ঘ.