২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আ'লীগের সংঘর্ষে আহত ৫০

ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন নিয়ে হবিগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

হবিগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন নিয়ে হবিগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০জন আহত হয়েছে। রোববার বিকালে লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাহাদুর মিয়া, কর্মী হাদিস মিয়া, মোখলেসুর রহমান, জুমেল আহমেদ, মোর্শেদ কামাল, ছমেদ মিয়া ও মো. কাউসারকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পঞ্চাশ রাউন্ডের মতো রাবার বুলেট ও টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে। উপজেলা আওয়ামী লীগের দু'টি গ্র"পের সমর্থক হলেন মুড়াকুরি ইউনিয়ন ছাত্রলী নেতা বশির উদ্দিন ও ইকবাল মিয়া। এ দু'জন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে ছাত্রলীগের সম্মেলন চলাকালে এ দু'গ্র"পের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ নানা দেশীয় অস্ত্র ব্যবহার করে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ এসে সংঘর্ষ থামায়। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সিরাজুল হুদা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দুই নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন। এই বিরোধের জেরে তাদের সমর্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.