২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭১ ইউপিতে ভোটের দিন ঠিক হলো

উপকূলীয় ৫৭১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের দিন ঠিক হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে এসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় ৫৭১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের দিন ঠিক হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে এসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে। গত ২৪ ফেব্র"য়ারি উপকূলীয় ১২টি জেলার ৭২টি উপজেলার ৫৯৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে আইনি ও অন্যান্য জটিলতায় ২৩টিতে এ সময়ে ভোট হচ্ছে না। বাকি ৫৭১টি ইউনিয়ন পরিষদে ভোটের দিন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ঠিক করেছেন বলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন বুধবার সাংবাদিকদের জানিয়েছেন। তফসিল অনুযায়ী, গত ১৮ মার্চ এসব ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। তফসিল ঘোষণার সময়ই বলা হয়েছিলো, কোন ইউনিয়নে কবে ভোট হবে, তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা ঠিক করে নির্বাচন কমিশনকে জানাবে। প্রথম পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কয়েকদিন পর পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে। সাড়ে ৪ হাজারেরও বেশি ইউনিয়নের বাকিগুলোর নির্বাচন দ্বিতীয় ধাপে মে-জুন নাগাদ হবে বলে ইতোমধ্যে জানিয়েছে ইসি। ২৯ মার্চ যে সব উপজেলার ইউপি নির্বাচন : বরিশাল জেলার বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, বরগুনা জেলার পাথরঘাটা, বামনা, ভোলা সদর উপজেলা, দৌলতখান, ঝালকাঠী জেলার রাজাপুর এবং কক্সবাজারের কুতুবদিয়া। খুলনার বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, দাকোপ, সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি, বাগেরহাটের রামপাল, মংলা, নোয়াখালীর হাতিয়ায়। ৩০ মার্চ যে সব উপজেলায় নির্বাচন : পটুয়াখালীর দশমিনা, পিরোজপুরের কাউখালী, বাগেরহাটের চিতলমারী, লক্ষ্মীপুরের রামগতি। ৩১ মার্চ সব সব উপজেলায় নির্বাচন : বরিশালের বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, পটুয়াখালীর মির্জাগঞ্জ, পিরোজপুরের ভাণ্ডারিয়া, বরগুনা সদর, বেতাগী, ভোলার বোরহানউদ্দিন, লালমোহন, ঝালকাঠী সদর, সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট, কক্সবাজারের মহেশখালী। ১ এপ্রিল যে সব উপজেলায় নির্বাচন : বরিশালের হিজলা, পটুয়াখালীর দুমকি, কলাপাড়া, পিরোজপুরের নাজিরপুরে। ২ এপ্রিল যে সব উপজেলায় : পটুয়াখালীর গলাচিপা, পিরোজপুর সদর, জিয়ানগর, ভোলার তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, ঝালকাঠীর নলছিটি, খুলনার রূপসা, দিঘলিয়া, ফুলতলা, তেরখাদা, ডুমুরিয়া, বাগেরহাট সদর, কচুয়া, লক্ষ্মীপুরের কমলনগর এবং কক্সবাজারের টেকনাফ। ৩ এপ্রিল যে সব উপজেলায় নির্বাচন : বরিশালের মুলাদী, পটুয়াখালী সদর, পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার আমতলী, সাতক্ষীরার কলারোয়া, তালা, বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, নোয়াখালীর সুবর্ণচর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৪০ ঘ.