ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে আমেরিকাসহ বাইরের কারো হস্তক্ষেপ কাম্য নয়।
মঙ্গলবার ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, সময় এসেছে বিদেশি চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করার।
তিনি অভিযোগ করেন, 'সুশীল সমাজ' পরিচয়ে কিছু লোকও ইউনূসের বিষয়ে আমেরিকার সুরে কথা বলছেন।
"দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকাসহ বাইরের কেউ হস্তক্ষেপ করুক আমরা সেটা চাই না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ইউনূসের ব্যাপারে ফয়সালা করা হবে।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ সব কথা বলেন হানিফ।
তিনি বলেন, আমেরিকা ড. ইউনূসের স
bdnews24