২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের মৃত্যুতে আ. লীগের শোক

বিএনপি মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম । খোন্দকার দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিঙ্গাপুরে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশের জনগণ সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির নিবেদিতপ্রাণ, একজন অনন্য বিশিষ্ট দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।" সৈয়দ আশরাফ প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩০ ঘ.