ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে অচিরেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
কমিটির এক বৈঠকের পর তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এ কাজটি আমরা দ্রুত শেষ করতে চাই। এ জন্য এপ্রিল-মে মাসের মধ্যেই এ বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে।"
সংবিধান সংশোধনের প্রস্তাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিষয়, রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্বের বিষয়গুলো রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪২২ ঘ.
bdnews24