২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারীনীতির সঙ্গে মুসলিম উত্তরাধিকারের সংঘর্ষ নেই'

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী উন্নয়ন নীতির সঙ্গে মুসলিম উত্তরাধিকার আইনের কোনো সংঘর্ষ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী উন্নয়ন নীতির সঙ্গে মুসলিম উত্তরাধিকার আইনের কোনো সংঘর্ষ নেই। বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নারী উন্নয়ন নীতি ২০১১-এর প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের হরতাল ডাকা অযৌক্তিক। নারী উন্নয়ন নীতির প্রতিবাদে আগামী ৪ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট। প্রতিমন্ত্রী বলেন, "জাতীয় নারী নীতি ২০১১ এর কোথাও উত্তরাধিকার সম্পদে সমান অধিকারের কথা উল্লেখ নেই। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী নারীর সম্পদ যেভাবে বণ্টন হওয়ার কথা সেভাবেই হবে।" তিনি বলেন, এর সঙ্গে নারী নীতির কোনো সংঘর্ষ নেই। এ নিয়ে কারো মধ্যে সংশয় তৈরি হতে পারে না। এবারের নারী উন্নয়ন নীতিতে নারী ও গণমাধ্যম, প্রতিবন্ধী নারীর জন্য বিশেষ কার্যক্রম, অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য, নারী ও কৃষি, নারী ও প্রযুক্তি, নারীর কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে উল্লে