২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় নড়াচড়া দরকার: জলিল

ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আব্দুল জলিল মনে করেন, দলটির নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় রদবদল আনা দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আব্দুল জলিল মনে করেন, দলটির নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় রদবদল আনা দরকার। রোববার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জলিল বলেন, "মন্ত্রিসভায় পরিবর্তনের ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তবে একটা নড়াচড়া হওয়ার দরকার।" রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'মিট দি রিপোর্টার' অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো- মন্ত্রিসভায় রদবদল প্রয়োজন কি না। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল আওয়ামী লীগের বিগত মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে বর্তমান মন্ত্রিসভায় তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমীর হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্তের মতো স্থান পাননি নওগাঁ-৫ আসনের এই সাংসদও। মন্ত্রিসভা প্রসঙ্গে মূল্যায়ন জানতে চাওয়া হলে এই নেতা বলেন, "আমাদের দলে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন- এটা ভেবে এবার প্রধানমন্ত্রী দলের নতুন মুখ ও প্রজ