২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদির করফাঁকি মামলার অভিযোগ গঠন ফের পেছালো

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে আগামী ২৯ মার্চ শুনানির নতুন তারিখ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় সাইদী হাইকোর্ট থেকে জামিন পেলেও যুদ্ধাপরাধ মামলায় তিনি কারাগারে রয়েছেন বলে জানান তার আইনজীবী মো. আব্দুর রাজ্জাক। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মাসুমা খাতুন। মামলায় অভিযোগ আনা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন। এর আগে ৪ জানুয়ারি অভিযোগ গঠনের ধার্য দিনে সাইদীকে কারাগার থেকে এ আদালতে আনা হলেও তার পক্ষে শুনানির জন্য সময় চাওয়া হয়েছিলো। এছাড়া ১ ফেব্র"য়ারি রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হলে আদালত ১৬ ফেব্র"য়ারি নতুন তারিখ ধার্য করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/২০৩০ ঘ.