২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদের অনুমোদন ছাড়া সংশোধিত সংবিধান অকার্যকর'

সংসদের অনুমোদন ছাড়া সংশোধিত সংবিধান পুনর্মুদ্রণ হলেও তা কার্যকর হবে না বলে মনে করেন মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের অনুমোদন ছাড়া সংশোধিত সংবিধান পুনর্মুদ্রণ হলেও তা কার্যকর হবে না বলে মনে করেন মওদুদ আহমেদ। মওদুদ বলেছেন, "কেবল ছাপালেই আইন হয় না। সংসদকে পাশ কাটিয়ে সরকার সংবিধান পুর্নমুদ্রণ করে সংসদের সার্বভৌমত্বকে বিনষ্ট করেছে। সংসদের অনুমোদন ছাড়া সংবিধানের কোনো সংশোধনীই আইনে পরিণত হয় না, হবে না।" বিএনপি'র স্থায়ী কমিটির এ সদস্য জানান, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে সংশোধিত আকারে সংবিধান পুনর্মুদ্রণের কোনো আইনগত কার্যকারিতা নেই। সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের জানান, পঞ্চম সংশোধনী বাতিলসহ আদালতের দেওয়া রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়েছে। তিনি জানান, মূল চার নীতির ভিত্তিতে এ পুনর্মুদ্রণের কাজ হয়েছে। তবে এ বিষয়ে আরো বাছাই বা পরীক্ষা করে চূড়ান্ত সংশোধনী প্রস্তাব তৈরি করবে জাতীয় সংসদের বিশেষ কমিটি। সংবিধানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। 'রায় আইন হবে বলা হয়নি' উচ্চতর আদালতের রায়ের ভিত্তিতে সংবিধানের সংশোধনী এনে তা পুনর্মুদ্রণকে সরকারের 'অদক্ষতা ও অগণতান্ত্রিক' আচরণ হিসেবে অভিহিত করেন মওদুদ। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "পঞ্চম সংশোধনীর রায়ের কোথাও বলা হয়নি যে, রায়টি আইন হয়ে যাবে। বরং সেই রায়ে বলা আছে, সংসদে সংবিধান সংশোধনের এখতিয়ার রয়েছে।" মওদুদ প্রশ্ন করেন, "উচ্চতর আদালতের রায়ে যদি সব কিছু আইন হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্টের অনেক রায় কেন বাস্তবায়ন হয় না।" বিচার বিভাগ পৃথককীকরণে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন