২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাটে জেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে জেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার গভীর রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এ মামলার আসামি আলী শেখকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া গ্রামে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এবং এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আলীর বিরুদ্ধে আরো দু'টি হত্যা মামলা রয়েছে বলে জানান সিদ্দিক। মঙ্গলবার আলীকে আদালতে হাজির করা হবে। গত বছরের ২২ নভেম্বর ছাত্রদল নেতা কবিরকে বাদেকাড়াপাড়া গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কবিরের ভাই ইমামুল কবির পরদিন বাদি হয়ে সদর মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৫০ ঘ.