২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বাধায় চাঁদপুর বিএনপির মিছিল পণ্ড

চাঁদপুরে পুলিশের বাধায় বিএনপির প্রতিবাদ মিছিল পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে পুলিশের বাধায় বিএনপির প্রতিবাদ মিছিল পণ্ড হয়ে গেছে। মুন্সীগঞ্জের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আসামি করে মামলা করার প্রতিবাদে বুধবার দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীরা মিছিল শুরু করে। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় তারা সেখানেই সমাবেশ করে। সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, শহর বিএনপির সভাপতি সলিমউল্যাহ সেলিম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি প্রমুখ। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মিছিল করতে দেওয়া হয়নি। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে সোমবার সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.