ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট স¤প্রসারণের বিষয়টি চূড়ান্ত করতে চার দলের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে বলে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “চার দলের বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও রোড মার্চসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। জোট স¤প্রসারণের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।”
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটে বর্তমানে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপিসহ কয়েকটি দলের এই জোটে যোগ দেওয়ার আলোচনা চলছে। এই দলগুলোর নেতারা স¤প্রতি খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চেও অংশ নেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দলগুলোকে জোটে যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ লক্ষ্যে চার দলের বৈঠকে আলোচনা হবে।”
ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বৈঠকেও আমরা জোট স¤প্রসারণের বিষয়ে আলোচনা করেছি, বৃহস্পতিবারও হবে।”
কোন কোন দলকে নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে বলে নেজামী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24