ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি চারদলীয় জোট নেতা খালেদা জিয়াকে জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
ঐক্যজোটের প্রতিনিধি দল শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করে এ কথা জানায়।
ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল করিম, মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান প্রমুখ নেতা ছিলেন।
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০২ ঘ.
bdnews24