২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ৩ শিবিরকর্মী আটক

নাশকতা সৃষ্টির আশঙ্কায় নড়াইল পৌর এলাকা থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

নড়াইল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির আশঙ্কায় নড়াইল পৌর এলাকা থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে আলাদাতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন সদর উপজেলার শোভারঘোপ গ্রামের মো. আকবার (২৮), পৌর এলাকার উজিরপুর গ্রামের আবু তাহের মোল্লাা (২২) ও একই এলাকার ইমরান হোসেন (১৮)। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিল মুখার্জী বলেন, নাশকতা সৃষ্টি করতে পারে আশঙ্কায় এই তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রশিবির শহরের একটি মিছিল বের করে। মিছিলটি নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে চৌরাস্তা অতিক্রম করে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.