২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপির সঙ্গে আছে 'বিদ্রোহী'

সাতক্ষীরার দুটি পৌরসভায় বিএনপি সমর্থিত ও 'বিদ্রোহী' প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

সাতক্ষীরা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দুটি পৌরসভায় বিএনপি সমর্থিত ও 'বিদ্রোহী' প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। কলারোয়া পৌরসভায় জিতেছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী। কলারোয়ার রিটার্নিং কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম জানান, বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী গাজী মো. আক্তারুল ইসলাম ছয় হাজার ৩৩৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত কাজী কামাল মজনু পেয়েছেন দুই হাজার ৩৯৯ ভোট। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল জলিল (আনারস) ২৫ হাজার ৮৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ আজহার হোসেন (তালা) পেয়েছেন ১২ হাজার ৮২৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস ফল ঘোষণা করেন। সাতক্ষীরার দুই পৗরসভায় মোট ভোটের সংখ্যা ৮৫ হাজার ৬৬৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসআই/এমএসবি/০০১১ ঘ.