২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা দখল বন্ধে আইন প্রণয়নের সুযোগ এসেছে: নাসিম

শুধু সামরিক শাসক নয়, অবৈধভাবে কোন মহল যেন ভবিষ্যতে আর ক্ষমতা দখল করতে না পারে সেভাবেই সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 10:15 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু সামরিক শাসক নয়, অবৈধভাবে কোন মহল যেন ভবিষ্যতে আর ক্ষমতা দখল করতে না পারে সেভাবেই সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। "সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল, অবৈধ শাসন সংক্রান্ত গণ জিজ্ঞাসা" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, "সামরিক শাসনের মাধ্যমে এদেশের আর্থ-সামাজিক ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এজন্য কোনো সামরিক শাসক কিংবা কোনো মহল অবৈধভাবে যেন আর ক্ষমতা দখল না করতে পারে সেভাবেই সংবিধান সংশোধন করা প্রয়োজন।" তিনি বলেন, "উচ্চ আদালত সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে দেশে সামরিক শাসন বন্ধের পক্ষে যে রায় দিয়েছে তা গণতন্ত্রের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।" সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান দুই দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া এক সময়ে এক সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, "উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে আবারও সুযোগ এসেছে ক্ষমতা দখল বন্ধে আইন প্রণয়নের। এ ব্যাপারে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে বিএনপি'র সহযোগিতা করা উচিত।" অসা