২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতাদের সঙ্গে খালেদার ইফতার

রমজানের দ্বাদশ দিনে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের দ্বাদশ দিনে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজধানীর শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে জামায়াতে ইসলামী এই ইফতার পার্টির আয়োজন করে। ইফতার পার্টিতে এসে পৌঁছালে খালেদাকে স্বাগত জানান দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। ইফতারের আগে বিএনপি চেয়ারপাসন সবার সঙ্গে কুশল বিনিময় করেন। জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আজম, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার,নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন কাদের চৌধুরী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধানসহ দক্ষিণপন্থী বিভিন্ন দলের শতাধিক আমন্ত্রিত অতিথি ইফতার পার্টিতে যোগ দেন। জামায়াতের বিভিন্ন স্তরের নেতারাও ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৮ ঘ.