২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কর্মীদের দিয়ে হাট বসাবেন নানক

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে ক্ষমতাসীন দলের কর্মীদের দিয়ে বাজারের পাশে রাজধানীতে সপ্তাহে দুইদিন করে হাট বসানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে ক্ষমতাসীন দলের কর্মীদের দিয়ে বাজারের পাশে রাজধানীতে সপ্তাহে দুইদিন করে হাট বসানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রী আরো বলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৫ কোটি টাকা বিশেষ বরাদ্দ নিয়ে রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় ক্রেতাদের কাছে বিশেষ ব্যবস্থায় পণ্য সরবরাহ করা হবে। শনিবার বিকালে মোহাম্মদপুর টাউন হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নানক বলেন, "সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নানামুখী পদক্ষেপও গ্রহণ করেছে। এরপরও রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে না এলে দলীয় কর্মীদের দিয়ে বাজারের পাশে কোনো মাঠে সপ্তাহে দুইদিন হাট বসানো হবে।" তিনি জানান, বাজার নিয়ন্ত্রণের জন্য কারওয়ান বাজারে একটি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হবে। সেখানকার প্রতিটি পণ্যের দর রাজধানীর অন্যান্য বাজারগুলোতে প্রচার করা হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, স্কুল শিক্ষক ও 'গণ্যমান্য' ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্যের মূল্য সংশ্লি