২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ার, রফিকুলের বিরুদ্ধে বগুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশ করে সরকার উৎখাতের হুমকির অভিযোগ এনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বগুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 07:35 AM

Updated : 25 Aug 2022, 05:30 PM

বগুড়া, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশ করে সরকার উৎখাতের হুমকির অভিযোগ এনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বগুড়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মঙ্গলবার বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারাজুল ইসলাম। খোন্দকার দেলোয়ার ছাড়া মামলায় আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও অজ্ঞাত কয়েকজনকে। মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সামাবেশে এই আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বে-আইনী ও অগণতান্ত্রিক উপায়ে উৎখাত ও প্রধানমন্ত্রীর জীবন নাশের হুমকি প্রদর্শন করে। যা রাষ্ট্রদ্রোহের শামিল। আদালত শুনানির পর মামলাটি আমলে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২৩ ঘ.