২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার, সংবিধান সংশোধন সরকারের চ্যালেঞ্জ'

যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে আখ্যায়িত করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে আখ্যায়িত করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আইনের বাধ্য বাধকতার জন্যই সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে সরকার। হাইকোট বা সুপ্রীামকোর্টেও সংবিধান সংশোধন করারএখতিয়ার নেই। এ ক্ষমতা শুধু সংসদের রয়েছে। জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে বলে তিনি বলেন, চলতি অধিবেশন শেষ হওয়ার আগের দিন বা শেষের দিন সংবিধান সংশোধনের জন্য সব দল নিয়ে সর্বদলীয় কমিটি চূড়ান্ত করা হবে। সাংসদদের সর্বসম্মতি নিয়ে সংবিধান অনুমোদন করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রক্রিয়া আরো জোরদার করতে জনমত গঠনের উদ্যেগ নেয়া হয়েছে। এ লক্ষে রমজানের পর বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলা পর্যায়ে সমাবেশ ও কর্মসূচি পালন করা হবে। বিচার প্রক্রিয়া শেষে রায় বাস্তবায়ন না করা পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জাানান সৈয়দ আশরাফ। আগামী নির্বাচনের আগেই জনগণকে দেওয়া প্রতিশ্র"তি পর্যায়ক্রমে বাস্ততবায়ন করা হবে। আওয়ামী লীগ ২০২১ সাল পর্যন্ত যে ইশতেহার দিয়েছে সুযোগ পেলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালনের কথা জানান তিনি। সরকারের পাশাপাশি দলীয়ভাবেও এ কর্মসূচি পালন করা হবে। সেজন্য আওমামীলীগ ও এর সহযোগী সংগঠনের সমন্বয়ের ভিত্তিতে এ কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান। মতবিনিময় সভায় দলের ঢাকা মহানগর কার্য নির্বাহী সংসদ ও সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় সাংসদ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৯৪০ঘ.