ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় শনিবার ছাত্র শিবিবের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্র শিবিরের কার্যালয় হিসেবে পরিচিত খন্দকার ম্যানশনে দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা থেকে আসা শিব্বির আহমেদ ও লোকমান হোসেন, জেলা শিবিরের সম্পাদক রাশেদুল করিম রানা, শহর সম্পাদক খালেদ সাইফুল্লাহ, কর্মী রহমতউল্লাহ, জিয়াউল হক শাকিল, রাহাত, আলী ইমরান, শেখ মকবুল হোসেন, সেলিম মিয়া, সোহেল ইসলাম, আবদুল হামিদ, নাসির উদ্দিন, নোমান মিয়া, ফারুক মিয়া, আনাস মিয়া, আবদুল আল হোসেন, মুসা মিয়া, বিল্লাল মিয়া ও আবেদুর রহমান।
সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকা থেকে আসা দুই শিবির নেতা স্থানীয় শিবির কর্মীদের নিয়ে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিলো। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৬ঘ.
bdnews24