২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জামায়াত-শিবিরের ৫ কর্মী আটক

যশোর পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

যশোর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে জামায়াতের আমিরসহ তিন নেতার মুক্তির দাবিতে মিছিল বের করার চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন। আটককৃতরা হলেন- জামায়াতকর্মী সিরাজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, মনিরুল ইসলাম এবং শিবিরকর্মী জাহিদুর রহমান ও জাহিদুল ইসলাম। ওসি মোয়াজ্জেম জানান, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.