২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জামায়াতের অঙ্গ সংগঠন নয় শিবির'

জামায়াতে ইসলামী দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলটির অঙ্গ সংগঠন নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দলটির অঙ্গ সংগঠন নয়। বুধবার জামায়াতের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) তার কার্যালয়ে দেখা করে একথা জানায়। এসময় সংগঠনের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের স্বাক্ষর করা এক চিঠিতে জামায়াতের বক্তব্য ও মতামত তুলে ধরে প্রতিনিধি দল। গত ১৮ মার্চ এক চিঠিতে ছাত্র শিবিরের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি জানতে চায় ইসি। বুধবার জামায়াতে ইসলামী লিখিতভাবে কমিশনকে জানায়, ছাত্রশিবির জামায়াতের কোনো অঙ্গ সংগঠন নয়। এজন্যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন শর্তও ভঙ্গ হয়নি। জামায়াত এ দাবি করলেও ছাত্রশিবিরের বিভিন্ন সভা-সমাবেশে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা নিয়মিতভাবে উপস্থিত থাকেন। গত ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ছাত্রশিবিরের হামলায় সরকার সমর্থক ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর রাজশাহী আমিরসহ বেশকয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ওই হামলার সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রাবি ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন