২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রহত্যা মামলায় গ্রেপ্তার আরো ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় শুক্রবার এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 06:24 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় শুক্রবার এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার গিয়াস উদ্দিন (৪৪) রাজশাহী সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডাঁশমারী এলাকায়। বিকালে র‌্যাব-৫ এর একটি দল বাঘা উপজেলার মনিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাত ৯টার দিকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, গিয়াস উদ্দিন এতদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ ফেব্র"য়ারি রাতে রাবি ছাত্র ফারুক খুনের পর থেকে গিয়াস আত্মগোপনে ছিলেন। ফারুক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাবিতে শিবিরের হামলার পর দায়ের করা ছয়টি মামলায় এর আগে রাজশাহী মহানগরের তিন জামায়াত নেতাসহ প্রায় এক শ' জামায়াত-শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.