২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপপ্রচারের জবাব দিতে হবে: হাসিনা

সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তার জবাব দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তার জবাব দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সরকারের সাফল্যের কথা জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের নেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, "মুখে মুখে প্রচারণা সবচেয়ে কার্যকর। এটা মানুষের মনে ঢুকে যায়।" আওয়ামী লীগ সভানেত্রী শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের কর্মশালা উদ্বোধন করেন। সাতটি পর্বে দুদিন ধরে এ কর্মশালা চলবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিরোধী দল সক্রিয়- এ অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি 'অপপ্রচারে' পারদর্শী। চলমান বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে হাসিনা বলেন, "তাদের ব্যর্থতার বোঝা পড়েছে আমাদের কাঁধে। এখন আমাদের কোমর ভাঙার অবস্থা। তবে আমরা বসে নেই, কাজ করে যাচ্ছি।" চালের দাম নিয়ে বিরোধী দলের প্রচারের জবাব দিতে তৃণমূল নেতাদের কৌশল শিখিয়ে দেন আওয়ামী লীগ প্রধান। তিনি বলেন, "আমরা ১০ টাকা কেজির চাল রেখে এলাম (২০০১ সালে)। সেটা ৪০ টাকা কেজি হলো কেন? তারা চালের দাম ১০ টাকায় ধরে রাখতে পারলেন না কেন- এ সব কথা বলতে হবে।" বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছিলো জানিয়ে তাও জনগণের কাছে তুলে ধরতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান হাসিনা। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের কাছে স