২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিএনপির আহবায়কের পদত্যাগ

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন (বড়দা) পদত্যাগ করেছেন বলে স্থানীয় একাধিক নেতা জানিয়েছেন। তারা জানান, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা এবং অসহযোগিতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

রংপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর জেলা বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন (বড়দা) পদত্যাগ করেছেন বলে স্থানীয় একাধিক নেতা জানিয়েছেন। তারা জানান, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা এবং অসহযোগিতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আশরাফ হোসেন দলের মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠালেও সেটা গ্রহণ না করে তাকে ঢাকায় তলব করা হয়েছে বলেও ওই নেতারা জানান। শুক্রবার এ ব্যাপারে জানতে চাইলে আশরাফ হোসেন পদত্যাগের কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সপ্তাহে তিনি ঢাকায় যাবেন। তিনি বলেন, "দলের কিছু নেতার অসহযোগিতার বিষয়টি দলের হাইকমান্ডকে জানিয়েছি আমি।" এদিকে রংপুরে এখন পর্যন্ত বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়নি। জেলার আহ্বায়ক কমিটির একাধিকা নেতা বিষয়টি স্বীকার করে বলেছেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরমই সংগ্রহ করা হয়নি। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান সামু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনি (আশরাফ) পদত্যাগপত্র কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন বলে শুনেছি।" নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হযনি বলে স্বীকার করে তিনি বলেন, "সদস্য ফরমই ঢাকা থেকে আনা হয়নি বলে শুনেছি।" অপর যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম জেলা আহবায়ক আশরাফ হোসেনের পদত্যাগ করার বিষয়ে কোন মন্তব্য না করে বলেন, "রংপুরে দলকে বিকশিত করা যাচ্ছে না।" জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সালেকুজ্জামান সালেক বলেন, "আশরাফ হোসেন বড়দা নিজেই আমাকে বলেছেন তিনি পদত্যাগ করেছেন।" তিনি জানান, সব উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। শেষ হয়ে গেলেই সদস্য সংগ্রহ শুরু করা হবে বলে জানান সালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.