২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিল বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিএনপি

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি রোববার রাতে বৈঠকে বসেছে। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি রোববার রাতে বৈঠকে বসেছে। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' রাত সোয়া নয়টায় গুলশানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।'' রিজভী জানান, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, টিপাইমুখে বাঁধ নির্মাণ ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার বিষয় নিয়ে আলোচনা হবে। এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন আহম্মাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান এবং বিশেষ আমন্ত্রণে বিচারপতি টি এইচ খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ড. আবদুল মইন খান ও নজরুল ইসলাম খান যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২০৩ঘ.