২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটি নয়, টিপাইমুখে বিশেষজ্ঞ দল পাঠান: বিএনপি

ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণ এলাকা পরিদর্শনে সর্বদলীয় সংসদীয় কমিটির বদলে যৌথ কারিগরী বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এ দাবি জানান সহ-সভাপতি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 08:09 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণ এলাকা পরিদর্শনে সর্বদলীয় সংসদীয় কমিটির বদলে যৌথ কারিগরী বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এ দাবি জানান সহ-সভাপতি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ। ভারত ওই প্রকল্প বন্ধ না করলে বিএনপি আগামীতে 'জনগণকে সঙ্গে নিয়ে' আন্দোলনে নামবে বলেও জানান হাফিজ। হাফিজ বলেন, '' সর্বদলীয় সংসদীয় দল টিপাই মুখ বাঁধ প্রকল্প পরিদর্শন করলে কোনো কিছু হবে না। তারা গেলে জনস্বার্থ বিরোধী একটি প্রকল্পকে বৈধতা দেওয়া হবে। সেখানে যৌথ কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাতে হবে।'' সরকার দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ নেতা। বৃহস্পতিবার দুপুরে বনানীতে নিজের বাসায় এই সংবাদ ব্রিফিংয়ে হাফিজ উদ্দিন টিপাইমুখে বাঁধ নির্মাণে বিভিন্ন সময়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারগুলোর আমলে ভারতের কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে দেওয়া কথিত চিঠি ও যৌথ নদী কমিশনের বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। বাংলাদেশের দেওয়া এসব 'আপত্তি চিঠির' কোনোটিরই সুনির্দিষ্ট জবাব ও প্রকল্প সংক্রান্ত তথ্য-উপাত্ত ভারত দেয়নি বলে উল্লেখ করেন তিনি। হাফিজ বলেন,'' আমরা সব সময় বলেছি, ওই বাঁধ নির্মাণ করা যাবে না। এটা করা হলে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। " তিনি অভিযোগ করে বলেন, এ পর্যন্ত আওয়ামী লীগ শাসনামল ছাড়া বিভিন্ন সরকারের তরফ থেকে যেসব চিঠি দেওয়া হয়েছে, তার একটিরও জবাব ভারত দেয়নি। কোনো বিশেষজ্ঞ দলও প্রকল্প এলাকা পরিদর্শন করতে পারেনি। হাফিজ অভিমত দেন বির্তকিত স্থানে সংসদীয় দলের পরিদর্শনে যাওয়া মানায় না। ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের সময় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের একটি সর্বদলীয় সংসদীয় কমিটি প্রকল্প এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে পরামর্শ দেবে। সাবেক পনি সম্পদ মন্ত্রী বলেন,''টিপাইমুখে বাঁধ নির্মাণ বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। এতে মেঘনা,সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহ হ্রাস পাবে। সৃষ্টি হবে মরুকরণ ও লবণাক্ততা। সিলেটের হাওড় এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হবে।'' আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে বিএনপির সহ-সভাপতি হাফিজ বলেন,'' বিএনপি টিপাইমুখ বাঁধের বিরোধিতা করছে। বাংলাদেশকে অন্ধকারে রেখে এই বাঁধ প্রকল্প চালু করা হলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে। কারণ এটি একটি জাতীয় সমস্যা। বিএনপি এতে চুপ করে বসে থাকতে পারে না।" বিএনপি নেতা বলেন, টিপাইমুখ বাঁধের বিষয়ে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট হতে পারছেন না। হাফিজ বলেন, ১৯৭২ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রস্তাব দেয়। উত্তর-পূর্ব ভারতের ভারতের মিজোরাম ও মনিপুর প্রদেশের জনসাধারণ এবং সুশীল সমাজও এ ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে বিএনপির বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথিত 'সংস্কারপন্থী' অংশের ভারপ্রাপ্ত মহাসচিব মেজর হাফিজ ওই 'সংস্কার' উদ্যোগ থেকে নিজের দূরত্ব তুলে ধরতে সচেষ্ট হন। হাফিজ বলেন,"সংস্কার এখন একটি পুরনো বিষয়। এটা অতীত হয়ে গেছে। আমরা যেসব সংস্কার চেয়েছিলাম নেত্রী ইতিমধ্যে দলের গঠনতন্ত্র সংশোধন করে তা নির্বাচন কমিশনের জমা দিয়েছেন। আমাদের দাবি গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত হয়েছে। এখন আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই সংস্কারের আর কোনো অতিত্ব এই মুহূর্তে নেই।'' সরকারের বিরুদ্ধে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে 'উচ্ছেদ করা' ও তারেক রহমানের 'ভাবমূর্তি ক্ষুণ