ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কওমি মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গি উৎপাদনের কথিত অভিযোগের জন্য আইনমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগ দাবি করেছেন চারদল নেতা ফজলুল হক আমিনী।
এ দাবিতে ১৮ এপ্রিল রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ এবং ২১ জুন ঢাকায় একটি সম্মেলন করার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী শফিক আহমেদ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের পদত্যাগ দাবি করে আমিনী বলেন, ''এই দাবি না মানা পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে বসে থাকতে পারি না।''
'কওমি মাদ্রাসাগুলো জঙ্গি প্রজননের কেন্দ্র'- আইনমন্ত্রী এরকম বক্তব্যে দিয়েছে অভিযোগ করে বিরোধী দলীয় জোট চার দলের অন্যতম শরিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আমিনী বলেন, ''এতে মাদ্রাসা শিক্ষা সর্ম্পকে তার অজ্ঞতা প্রকাশ পেয়েছে। দেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য সঞ্জীবিত রাখার লক্ষ্যে নিজেদের অর্থায়নে মাদ্রাসা গড়ে উঠেছে। তাই কওমি মাদ্রাসা জঙ্গিদের কেন্দ্র হওয়ার প্রশ্নই উঠে না।"
তবে আইনমন্ত্রী শফিক আহমেদ দাবি করেছেন, কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে।
পিলখানার ঘটনাসহ সরকারের সব ব্যর্থতা ঢাকার জন্য জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আমিনী।
একইসঙ্গে তিনি আধুনিক শিক্ষা সংযোজনের নামে কুরআন হাদিসের শিক্ষা ব্যবস্থার নীতিমালা পরিবর্তন মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা চারদল নেতা।
স
bdnews24