বগুড়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার বিজয়ী হতে যাচ্ছেন।
এ আসনের ১০৮টি কেন্দ্রের মধ্যে ৯৯টির ফলাফলে অর্ধেকেরও বেশি ভোটে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন।
রাত সাড়ের ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯৯টি কেন্দ্রের ভোটের ফলাফলে জমির উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন এক লাখ ২৬ হাজার ৫১৭ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মমতাজ উদ্দিন (নৌকা) পেয়েছেন ৪৭ হাজার ৮৫৯ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ৪২৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24