২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর ঘটনা তদন্তের সময় বাড়ানো রহস্যজনক: হান্নান শাহ

রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা তদন্তের সময় বাড়ানো রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

মৌলভীবাজার, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা তদন্তের সময় বাড়ানো রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। তিনি বলেন, "পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনাকে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। প্রকৃত তদন্ত হলে থলের বিড়াল বেরিয়ে আসবে।" শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় হান্নান শাহ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি দাবি করেন, আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ ঠেকাতেই সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হান্নান শাহ বলেন, "সরকার তাকে ফাঁসাতেই এ উদ্যোগ নিয়েছে।" ১৯৭২ সাল থেকে পরবর্তী সব সংসদের স্পিকারের দুর্নীতি খতিয়ে দেখার দাবিও জানান তিনি। কুলাউড়ার উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন গ্রামে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন হান্নান শাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.