ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ৬ মাস বাড়িয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক একে রায় এ আদেশ দেন।
অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও জয়নাল আবেদীন মেজবাহ আদালতে হাইকোর্টের আদেশ উপস্থাপন করে বলেন, গত ১১ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্ট ৬ মাসের জামিন বৃদ্ধির আদেশ দিয়েছেন।
বিচারক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়ানোর নির্দেশ দেন।
গত বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় এ মামলা দায়ের করে দুদক। ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৩৩৪ টাকার রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯২৩ঘ.
bdnews24