২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি'র কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 09:34 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ২৬ মার্চ ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ ও ৯টায় শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ এবং ২৭ মার্চ ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এর আগে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের সহসভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে রিজভী আহমেদ জানান, পিলখানা ঘটনার কারণে এবারের স্বাধীনতা দিবসে দলের কর্মসূচির কলেবর সংক্ষিপ্ত করা হয়েছে। পিলখানা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে অযাচিত হস্তেক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় ওই ব্রিফিংয়ে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপির সব জেলা-উপজেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএইচবি/১৫৩৫ ঘ.