২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'না' ভোট বহাল রাখতে বাম মোর্চার দাবি

গণতান্ত্রিক বাম মোর্চা গণপ্রতিনিধিত্ব আদেশে 'না' ভোটের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভায় অনুমোদিত সন্ত্রাস বিরোধী আইনও বাতিলের দাবি জানিয়েছে বাম মোর্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- গণতান্ত্রিক বাম মোর্চা গণপ্রতিনিধিত্ব আদেশে 'না' ভোটের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভায় অনুমোদিত সন্ত্রাস বিরোধী আইনও বাতিলের দাবি জানিয়েছে বাম মোর্চা। রাজধানীর তোপখানায় অস্থায়ী কার্যালয়ে শুক্রবার গণতান্ত্রিক বাম মোর্চার এক বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক বদরুল আলম। মন্ত্রিসভায় 'তথাকথিত' সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন করায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ আইন জনগণের স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করবে। 'না' ভোট বিধান বহাল রাখার দাবি জানিয়ে বলা হয়, জাতীয় নির্বাচনে জনগণ অযোগ্য নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশের যে গণতান্ত্রিক অধিকার লাভ করেছিল, তা ক্ষুন্ন করা হয়েছে। বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাসদের বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণতান্ত্রিক মজদুর পার্টির আব্দুস সালাম, সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, সমাজতান্ত্রিক দলের গোলাম মোস্তফা, বাসদের রাজেকুজ্জামান রতন উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/টিআর/২৩২৮ঘ.