২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নানা আয়োজনে আগামী ১ জানুয়ারি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে । সংগঠন সূত্রে এখবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নানা আয়োজনে আগামী ১ জানুয়ারি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে । সংগঠন সূত্রে এখবর জানা গেছে। ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। ১ জানুয়ারি রাতের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হবে। দুপুরে পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত করা হবে। এ আলোচনা সভায় বাংলাদেশের সব ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সর্বোচ্চ সংখ্যক ছাত্র সমাবেশ ঘটিয়ে দেশের ছাত্র রাজনীতিতে ছাত্রদলের শীর্ষ অবস্থান প্রমাণ করব।" কেন্দ্রীয় এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা ছাত্রদল অংশ নেবে বলে জানান তিনি। টুক আরো জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদলের নতুন বছরের কার্যক্রমের সূচনা করা হবে। বছরব্যাপী ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ে কমিটি গঠন করা হবে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। কাজী আসাদুজ্জামান ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১০৭ ঘ.