২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মামুনের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করা হয়। থানার ওসি হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানি লন্ডারিং আইনে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।" দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. ইব্রাহীম এ মামলা দায়ের করেন বলে জানান ওসি। মামলার আরজিতে অভিযোগ করা হয়, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। এর ফলে মানি লন্ডারিং আইনের ২ ও ৪/২ ধারা লঙ্ঘন হয়েছে। ওসি জানান, দুদক মামলাটি তদন্ত করবে। মামলার বাদী মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ১০/বি, বনানীর নির্মাণ কন্সট্রাকশন কোম্পানী লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই টাকা নেন। তিনি বলেন, "সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর তখন টাকাগুলো সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রীটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এর পরিমাণ ছিল সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা)। "এই হিসাবের বিপরীতে তারেক ও মামুন-দুজনের ক্রেডিট কার্ড ছিল। সেখান থেকে তারেক রহমান তার সাপ্লি