২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অবনতির অপচেষ্টা চলছে'

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে কোন একটি মহল ইন্ধন যোগাতে পারে বলে সন্দেহ করছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করে তিনি ওই মহলকে এ ধরনের ইন্ধন যোগানো থেকে বিরত থাকারও আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে কোন একটি মহল ইন্ধন যোগাতে পারে বলে সন্দেহ করছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করে তিনি ওই মহলকে এ ধরনের ইন্ধন যোগানো থেকে বিরত থাকারও আহবান জানান। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। তাদের সীমান্ত এলাকায় মিয়ানমার নতুন করে আট হাজারসহ ১৫ হাজার সেনা ও নাসাকা সদস্য মোতায়েন করেছে। বাংলাদেশও সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরকে সতর্কাবস্থায় রেখেছে বলে ওইসব প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় বুধবার মন্ত্রনালয়ে এক সংবাদ ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা কিছুদিন ধরেই লক্ষ্য করছি, বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটি নির্দিষ্ট অংশে দু' দেশের সীমান্তে উত্তেজনা নিয়ে বৃদ্ধি নিয়ে নেতিবাচক ও ভিত্তিহীন খবর প্রকাশিত হচ্ছে। এসব সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন থেকে যায়।" তিনি বলেন, "এসব নেতিবাচক খবরের প্রভাব সীমান্তের এপারে ও ওপারে- দুই পারেই পড়তে পারে।" দীপু মনি বলেন, "বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের অবনতির জন্য কোন একটি মহল ইন্ধন যুগিয়ে থাকতে পারে। কারণ, তাদের উদ্দেশ্য হলো নিকটতম দুই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করা, যাতে তারা এর সুবিধা নিতে পারে।" তিনি আরও বলেন, "মিয়ানমারে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত ও ডিফেন্স অ্যাটাশে এবং ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত-এ তিনজন-ই জানিয়েছেন মিয়ানমার তার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে এবং সেটা তাদের 'রেগুলার মুভমেন্ট'। "এ ছাড়া আমি নিজেও শ্রীলঙ্কায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনিও আমাদের একই কথা জানিয়েছেন।" দীপু মনি জানান, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কেও জানতে চেয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি 'এশিয়া কো-অপারেশন ডায়ালগ' এর এক ফাঁকে কলম্বোয় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইন-এর সঙ্গে বৈঠক করেন। ওই সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তার দেশ বাংলাদেশের সীমান্ত বরাবর সৈন্য সমাবেশ ঘটায়নি। বৈঠককালে নিয়ান উইন বলেন, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে 'নিয়মিত' মহড়া দিচ্ছিল। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অবকাঠামো চুক্তি (টিফা) নিয়ে সফররত মাইকেল ডিলেনির সঙ্গে তার বৈঠকের কথা উল্লে