২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনের চিঠি'বিতর্কিত নিয়োগের' পক্ষে জয়ের যুক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের তুলনা সঙ্গত নয়। জয় আরো বলেন, তৌফিক-ই-এলাহীর নিয়োগের বিষয়টিকে 'ভুল' বলে মনে করেন না তিনি। ওয়াশিংটন ডিসিতে এক সেমিনারে এসব কথা বলেন শেখ হাসিনার প্রবাসী ছেলে। বিস্তারিত জানাচ্ছেন আরশাদ মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার সঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়ার তুলনা সঙ্গত নয়। বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সেমিনারে জয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলের সঙ্গে তার পার্থক্যের একটি দিক তুলে ধরে বলেন, "আমার জনপ্রশাসনে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি আছে।" মূলত প্রবাসে থাকা সজীব ওয়াজেদ জয় 'দ্য বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড বিয়ন্ড: ডেমোক্রেসি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট' শীর্ষক এক সেমিনারের প্রশ্নোত্তর পর্বে ওই মন্তব্য করেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগ(এসএআইএস) এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল (ইউএসবিবিএসি) এ সেমিনারের আয়োজন করে। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলে যেমন ব্যবসায় জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একই পথ অনুসরণ না করার স্পষ্ট ঘোষণা দেবেন কিনা- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রশ্নের সরাসরি উত্তর এড়াতে গিয়েই দৃশ্যত জয় ওই উত্তর দেন। জয় ছিলেন সেমিনারের চার প্যানেলিস্টের একজন। এর ফলে স