ঢাকা, জানুয়ারী ১৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)-- বিএনপি জাতীয় সংসদে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার দলের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, "সংসদে বিএনপির সংসদ সদস্য অল্প হলেও বিরোধী দল হিসেবে জনগণের প্রত্যাশা অনুযায়ীই ভূমিকা রাখবে। এ জন্য সরকারী দলেরই দায়িত্ব সংসদে সেই পরিবেশ তৈরি করা। নইলে সংসদ অকার্যকর করার দায় সরকারী দলের ওপরেই বর্তাবে।"
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সারা দেশে ভোট কারচুপির অভিযোগ করে মওদুদ বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনে ৮৭টি আসনে ৯০ থেকে ৯৫ ভাগ ভোট পড়ার ঘটনা অবিশ্বাস্য। অনেক কেন্দ্রে মোট ভোটারের থেকে অতিরিক্ত ভোট পড়ারও ঘটনাও ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান নওগাঁ-৬ আসনের (রানী নগর-আত্রাই) বহিলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের চেয়ে অথিরিক্ত ভোট পড়ার একটি 'প্রমাণপত্র' তুলে ধরেন।
নির্বাচনের পর গত ১৩ জানুয়ারী নওগাঁ জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত ভোট গণনার কাগজে মোট ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ৩ হাজার ৭'শ ৬৮। অথচ ওই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩ হাজার ৮'শ ৪৫টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪১টি ভোট। অর্থাৎ ৭৭টি ভোট অতিরিক্ত পড়েছে।
নজরুল ইসলাম বলেন, "এই ৭৭টি অতিরিক্ত ভোট কিভাবে ব্যালট বাক্সে এলো তা বোধগম্য নয়।"
তিনি বলেন, "ছবিযুক্ত ভোটার তালিকা থাকার পরেও এই ধরণের ঘটনা নজিরবিহীন। সারাদেশ থেকে এমন অনেক প্রমাণ আমাদের হাতে আসছে। এ থেকেই আমাদের সন্দেহ সৃষ্টি হয়েছে যে নির্বাচনে কারচুপির ঘটনা ঘটেছে।"
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের কাছে সিডির মাধ্যমে যে ভোটার তালিকা সরবরাহ করেছে তার সঙ্গে কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের কাছে থাকা ভোটর তালিকার অনেক ক্ষেত্রে মিল ছিল না। এর ফলে ভাট দিতে গিয়ে ভোটররা বিড়ম্বনার শিকার হয়েছে।
বিএনপির নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠান সরাসরি স
bdnews24