২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেবে সরকার: আফসারুল আমিন

মহাজোটের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নবনিযুক্ত নৌ পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন নবনিযুক্ত নৌ পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমীন। তিনি বলেন, "সর্বস্তরের মানুষের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও গতিশীল বন্দরের রূপ দেয়া হবে। এছাড়া অতীতে বন্দরে যে কাঠামোগত পরিবর্তন এসেছে তার ধারাবাহিকতা রক্ষা করা হবে।" বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বুধবার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পর বৃহস্পতিবার চট্টগ্রামে আসেন আফসারুল আমিন। বিমান বন্দরে তিনি সাংবাদিকদের বলেন, "গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা হলে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।" চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, জেলা প্রশাসক আশরাফ শামীমসহ কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা বিমানবন্দরে নৌ পরিবহন মন্ত্রীকে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জেকে/১৭১৫ ঘ.