২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে: তোফায়েল

আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ভোলা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ। তিনি বলেন, "বিএনপি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করাতে চায় না। যে আইনে নির্বাচন করে ২০০১ এর জয়লাভ করেছিল বিএনপি সে আইনে এবারও নির্বাচন করতে চায়।" শনিবার ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে তোফায়েল আহমদ এ কথা বলেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের সব শর্ত মেনে আওয়ামী লীগ নিবন্ধিত হবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে। আমরা নির্বাচন করতে প্রস্তুত। নেত্রী (শেখ হাসিনা) দেশে ফিরলে পুরোদমে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।" তোফায়েল আহমদ উপস্থিত নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেন। ভোলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুল কাদের মজনু, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ভোলা পৌরসভার মেয়র আলহাজ গোলাম নবী আলমগীর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.