২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনভাবেই আগে উপজেলা নির্বাচন মানবো না: ইসিকে এলডিপি

জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই উপজেলা নির্বাচন মেনে নেবে না বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে বৈঠকে এলডিপি একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই উপজেলা নির্বাচন মেনে নেবে না বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে বৈঠকে এলডিপি একথা জানিয়েছে। বৈঠক শেষে সভাপতি অলি আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা সবার আগে জাতীয় নির্বাচন চাই। কোনভাবেই জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন আমরা মেনে নেব না। তবে জাতীয় ও উপজেলা নির্বাচনের তফসিল এক সঙ্গে ঘোষণা করা যেতে পারে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের ১৫ দিনের পরে উপজেলা নির্বাচন করা যেতে পারে।" তিনি বলেন, "এলডিপি বৈঠকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে সারাদেশে ঘরোয়া রাজনীতি চালুর দাবি জানিয়েছেন।" প্রতিনিধিদলে এলডিপির পক্ষে আরও উপস্থিত ছিলেন, রেদোয়ান আহমেদ, আলমগীর কবির ও অধ্যাপিকা জাহানারা বেগম। সোমবার জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সংলাপে বসার কথা থাকলেও সকালে তারা পৃথক চিঠিতে নানা কারণ উল্লেখ করে বৈঠকে যাবে না বলে জানিয়ে দেয়। সোমবার বেলা সাড়ে ১২টায় জাতীয় পার্টি (জেপি) র সঙ্গে সংলাপ হওয়ার কথা। এদিকে মঙ্গলবার আওয়ামী লীগসহ চারটি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ নির্ধারিত রয়েছে। আওয়ামী লীগের আট সদস্যের প্রতিনিধি দল ওই সংলাপে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে এক চিঠিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/এসকে/১২৪০ঘ.